জিএমপি নবাগত পুলিশ কমিশনারের সাথে মহানগ বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

0
158
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারের সঙ্গে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৫) দুপুরে জিএমপি হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকার ও সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি (গাজীপুর-০২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী), মহানগরের সাবেক সিনিয়র নেতৃবৃন্দ, ৮টি থানা বিএনপির সভাপতি–সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাবেক কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি দমন, মহাসড়কে অটোরিকশা নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, ছিনতাই–ডাকাতি প্রতিরোধ, নাগরিক নিরাপত্তা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা–সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব ও মতামত উপস্থাপন করেন। তারা গাজীপুর মহানগরের শান্তি–শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার বলেন, গাজীপুরে মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা, চুরি–ছিনতাই প্রতিরোধসহ সার্বিক নিরাপত্তা জোরদারে জিএমপি সর্বোচ্চ কঠোরতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে। তিনি গাজীপুরকে নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস), উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here