ঝিনাইগাতীতে সন্ত্রাসী চাঁদাবাজ আলম বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

0
495
728×90 Banner

শেরপুর প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার সর্বত্র সন্ত্রাসী আর চাঁদাবাজদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজ আলম বাহিনীর অত্যাচারে নাকাল হয়ে পড়েছে ঝিনাইগাতী উপজেলার ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। রোববার খোরশেদ আলমসহ ৪ জন চাঁদাবাজের নামে বিজ্ঞ আমলি আদালত ঝিনাইগাতী,শেরপুর কোর্ট একটি চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে।মামলার বাদী মোঃ আলম মিয়ার কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদাবাজরা দাবীকৃত টাকা না দিলে প্রধানমন্ত্রী অতি দরিদ্র পরিবারের জন্য বিশেষ খাদ্য বান্ধব কর্মসুচীর ১০ টাকা কেজি দরের চাল বিতরণে তার নামের ডিলারী লাইসেন্স বাতিল করার করবে বলে হুমকি দেয়।পরবর্তীতে চাঁদা না পেয়ে আসামী চাঁদাবাজরা বিভিন্ন অন লাইন ও ইলেকট্রিনিক মিডিয়ায় সম্পুর্ন মিথ্যা সংবাদ প্রকাশ করায়। এ ব্যাপারে কাংশা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ জহুরুল হক জানান,চাঁদাবাজরা দাবীকৃত চাঁদা না পেয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে।উপজেলা নির্বাহী অফিসার রুমেব মাহমুদ সাংবাদিকদের জানান, ১০ টাকা কেজি দরের চাল নিয়ে কোন অনিয়ম পাওয়া যায়নি।
এক সময়ের হোটেল ম্যাছিয়ার ও পরবর্তীতে পত্রিকার হকার খোরশেদ আলম খা (আলম) এর আয়ের তেমন কোন উৎস না থাকায় অভাবের তাড়নায় সাধারণ মানুষের কাছে হাত পেতে আবদার করে ২/৪ টাকা চেয়ে নিত। এক পর্যায়ে আলম মানুষের পকেটে জোর পুর্বক হাত ঢুকিয়ে টাকা বের করে নিত।এভাবে আস্তে আস্তে টাকার বিনিময়ে মানুষের হাতিয়ার হিসেবে জমি দখল,পাওনা টাকা আদায় করার কাজে ভাড়াটিয়া হিসেবে কাজ করতে থাকে।আর এ কাজে সে জিয়া নামের এক প্রতারকসহ কিছু সহযোগী যোগাড় করে একটি বাহিনী তৈরী করে। আলম বাহিনীর সদস্যরা হলো সাবেক ছাত্র শিবিরের সভাপতি ‘র’ এর এজেন্ট লোকমান, মাদক সম্রাট মনোয়ারসহ বেশ কজন উঠতি বয়সের যুবক। লোকমান ভারতে তথ্য পাচারের কাজ করে বলে অভিযোগ রয়েছে।লোকমানের সহোদর ভাই কায়েস বড় মাদক ব্যবসায়ী হিসেবে পুলিশের তালিকায় নাম রয়েছে। আলম বাহিনীর সদস্য মনোয়ার মাদকাসক্ত ও মাদকসহ জেল -হাজত থেকে কিছুদিন পুর্বে জামিনে মুক্ত হয়ে আসে।আলমের চাহিদা মোতাবেক চাঁদা দিতে কেউ অস্বীকার করলে তার উপর হামলা চালায় ওই বাহিনীর সদস্যরা।আলম – জিয়ার চাঁদাবাজির বিরুদ্ধে উপজেলা আইন- শৃংখলা সভায় রেজুলেশন হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই সভার রেজুলেশন স্বরাস্ট্র ও তথ্য মন্ত্রনালয়ে অনুলিপি প্রেরণ করা হয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্যে। এছাড়া আলম- জিয়ার চাঁদাবাজী বন্ধসহ তাদের গ্রেফতারের দাবীতে বালু শ্রমিকসহ সাধারন এলাকাবাসী স্থানীয় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্বারকলিপি প্রদান করে।সম্প্রতি গজনী বিট অফিসার রফিকের নিকট চাঁদা দাবী করায় গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।ওই মামলায় জেল খেটে আসার পর আলম বাহিনীর চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড ব্যাপকভাবে বৃদ্ধি পায়।প্রভাবশালী বালু ব্যবসায়ী আলহাজ ছামিউল ফকিরের মামলায় আলম- জিয়া ঢাকার সাইবার কোর্টে মাসে মাসে হাজিরা দিচ্ছে।জিয়ার বিরুদ্ধে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়ের করা মানহানি মামলা বিচারাধীন রয়েছে। আলমের বিরুদ্ধে সাংবাদিক সেলিম শাহীর চাঁদাবাজীর মামলা চার্জশীট হয়েছে।বর্তমানে গোয়েন্দারা আলম গংদের আয়ের উৎস নিয়ে খোঁজখবর নিচ্ছে জানা গেছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here