টঙ্গীতে অপরিকল্পিত ভাবে রাস্তা খোড়াখুড়ি: সীমাহীন জনদুর্ভোগ: প্রতিবাদে মানববন্ধন

0
266
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে গাজীপুর সিটি কর্পোরেশনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট সংলগ্ন রাস্তার দু’পাশে ড্রেন তৈরি করার ফলে প্রায় ১ বছর ধরে রাস্তা খোড়াখুড়ির কারণে সীমাহীন জনদুর্ভোগ ও ব্যবসা বাণিজ্যে ব্যাপক ক্ষতি ফলে অত্র এলাকায় জাপান ষ্ট্রীল কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ আয়রণ ও ষ্ট্রীল ইম্পোটার এসোসিয়েশনের সহ-সভাপতি আমির হোসেন নূরানী নেতৃত্বে সম্প্রতি মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকার রাস্তার দু’পাশের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর মো: নাসির উদ্দিন মোল্লা, হোসেন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো: শাহীন মিয়া, সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান, জাপান ষ্ট্রীল মিলের ম্যানেজার মো: আমিরুল ইসলাম, সুরুজ্জামান, কামরুল হোসেন, মেহেদী হাসান, ব্যবসায়ী মনির হোসেন, ফিরোজ আলম, কামাল হোসেন, মেহেদী হাসান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ১ বছর যাবত অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণের কারণে সাধারণ মানুষ যেমন কাজ করতে পারছে না তেমনি স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী ও ব্যবসায়ীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা আরও বলেন, এ কারণে অত্র এলাকায় কেউ বাসা বাড়ী থেকে বের হতে পারছে না, একটু বৃষ্টি হলেই রাস্তা দিয়ে হাটা যাচ্ছে না, যদি বৃষ্টির পানিতে ড্রেন ভরে যায় তাহলে তা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে যাচ্ছে ফলে সাধারণ ব্যবসায়ীদের ব্যবসা করতে হিমশিম খেতে হচ্ছে, এছাড়াও অনেক বাড়িওয়ালা আছেন যারা দোকান ভাড়া দিতে পারছে না এ সকল কারণে অনেক বাড়ীওয়ালা ও ব্যবসায়ীদের ভ্যাট ও ট্যাক্স বকেয়া হয়ে রয়েছে। এ বিষয়টিতে দ্রæত প্রশাসন হস্তক্ষেপ না করলে সাধারণ ব্যবসায়ী ও বাড়ীওয়ালাদের অনেক কষ্ট ও দুর্ভোগ পোহাতে হবে। তাই সাধারণ মানুষ এই মানববন্ধনের মাধ্যমে পরিকল্পিতভাবে রাস্তা-ঘাট ও ড্রেন নির্মাণের বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here