টঙ্গী পশ্চিম থানা পুলিশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

0
226
728×90 Banner

অলিদুর রহমান অলি: টঙ্গীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টঙ্গী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানা পুলিশ। টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে স্থাপিত শহীদ মিনারে রাত ১২.০১ মিনিটে টঙ্গী পশ্চিম থানার সু-দক্ষ অফিসার ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার এস আই তাপস কুমার, এএসআই মোঃ জসিম উদ্দিন সহ সকল পুলিশ সদস্যবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদ দের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অফিসার ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেন বলেন, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য আন্দোলন করে পাকিস্তানি বাহিনীর গুলিতে রফিক,শফিক সালাম ,বরকত, জব্বার সহ অসংখ্য ছাত্র শহীদ হন। তাই শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here