টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় প্রকাশ্যে ছিনতাই, আতঙ্কে এলাকাবাসী

0
59
728×90 Banner

স্টাফ রিপোর্টার: গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় প্রকাশ্যে এক সংবাদকর্মীর মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের চেষ্টাদ চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ মে) সকালে টঙ্গী নতুন বাজার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী সাংবাদিক নাসির উদ্দীন বুলবুল, দৈনিক ভোরের আকাশ পত্রিকার সহ-সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি জানান, সকালে রেলগেট এলাকা পার হওয়ার সময় কয়েকজন যুবক তার পথরোধ করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। তিনি বাধা দিলে ছিনতাইকারীরা মোবাইল নিতে ব্যর্থ হয়।
এ সময় রাব্বি নামে এক যুবক তার কাছে থাকা সুইস গিয়ার সদৃশ ধারালো অস্ত্র বের করে ভয়ভীতি প্রদর্শন করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। অভিযুক্ত রাব্বির পিতার নাম ফকির বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে। চক্রটি নিয়মিত ছিনতাই, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ করেন তারা।
এলাকাবাসীর দাবি, এ চক্রের সঙ্গে রাজু ওরফে “চইক্কা রাজু”, সল্টু, বাপ্পী, ছাল্টু, আল্লাদির ছেলে জনি, রাজিব এবং কালীগঞ্জের বাচ্চুর ছেলে লালসহ আরও কয়েকজন জড়িত রয়েছে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। তারা দ্রুত জড়িতদের গ্রেফতার করে টঙ্গী রেলগেট ও আশপাশ এলাকায় পুলিশের টহল জোরদারের দাবি জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here