টঙ্গী হাসপাতালের ডাস্টবিনে নবজাতকের লাশ

0
111
728×90 Banner

স্টাফ রিপোর্টার: গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের ডাস্টবিন থেকে অপরিপক্ব নবজাতকের লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
রোববার (১১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশটি হেফাজতে নেয়।
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কে বা কারা এই লাশ ফেলে গেছে তা নিশ্চিত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী যুবক হাসান বলেন, বিকাল ৫টার দিকে হাসপাতালের কম্পাউন্ডে খেলছিলেন তারা। এ সময় পাশে থাকা ডাস্টবিন থেকে দুইটি কুকুর একটি অপরিপক্ব নবজাতকের লাশ নিয়ে টানাটানি করতে দেখে পুলিশে খবর দেন তারা। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি হেফাজতে নেয় পুলিশ।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এ বিষয়ে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. আফজালুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here