ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বর্ণঢ্য শোভাযাত্রা

0
223
728×90 Banner

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁওঃ মাদককে রুখবো বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে রেলী ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে চৌরাস্তা বড়মাঠ হয়ে,জেলা প্রশাসকের কার্যালয়ে এসে র‌্যালীটি পথসভার মাধ্যমে এসে শেষ হয়।
র‌্যালী ও পথসভায় মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ঠাকুরগাঁও এর সভাপতিত্ব উপস্থিত ছিলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুরগাঁও এর পরিদর্শক শফিকুল ইসলাম প্রেসক্লাব সভাপতি মোঃ মুনসুর আলী এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক/শিক্ষার্থীরাসহ অন্যান্যরা।
পথ সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকির বছরের প্রথম সপ্তাহে আমরা এ মেসেজটি সকল মানুষের দাড়ে পৌছে দিব মাদককে রুখবো বঙ্গবন্ধর সোনার বাংলা গড়বো। আমরা চেষ্টা করেছি আজকে আমরা যারা এখানে উপস্থিত তারা সকলে সচেতন। মাদকদ্রব্যের ও অবৈধ পাচার রোধে সবাইকে এক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বলেছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here