ঠাকুরগাঁওয়ে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

0
257
728×90 Banner

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও: হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার, হত্যার হুমকি, হামলা ও ফতোয়া দিয়ে দাঙ্গা সৃষ্টির সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানিয়েছে ঠাকুরগাঁও জেলা হেযবুত তওহীদ নামে একটি সংগঠন।
আজ বুধবার(৭ আগষ্ট) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে আনিসুল হক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।
সংবাদ সম্মেলনে জানান ১৯৯৫ সালে করটিয়ার দাউদ মহলে হেযবুত তওহীদ সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই একটি শ্রেণী যারা ইসলামকে রুটি-রুজির মাধ্যম বানিয়েছে, যারা অপরাজনীতিতে ধর্মীয় সেন্টিমেন্টকে ব্যবহার করে বিভিন্ন জাতীয় বিনাশী কর্মকান্ড ঘটিয়েছে।
ধর্মান্ধ জনগোষ্ঠীকে লেলিয়ে দিয়ে হত্যা করেছে, বহু বাড়িঘর ভস্মীভূত করেছে, লুটপাট ভাঙ্গচুর চালিয়েছে, যারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের গ্রেফতার দাবী জানান নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি নূর আলম সবুজ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশেক মাহমুদ প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here