ঠাকুরগাঁও কনকনে শীতে কাতর অজ্ঞাত অসহায় বৃদ্ধ

0
231
728×90 Banner

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও: প্রচন্ড কনকনে শীতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের উপজেলা পরিষদ গেটের পাশে ৪ দিন অনাহারে অসুস্থ্য অবস্থায় দিনাতিপাত করছে অজ্ঞাত এক অসহায় বৃদ্ধ। প্রায় ৭০ বছর বয়সী ঐ বৃদ্ধ ব্যক্তিকে দেখার মত কেউ নেই।
স্থানীয়রা বলছেন, ৪ দিন ধরে তিনি এভাবেই পীরগঞ্জ সমাজ সেবা অফিসের বামে ও উপজেলা পরিষদ গেটের ডানে অবস্থিত ৩য় শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির ক্লাবের বারান্দ্রায় পরে আছে। কেউ কোনো খোঁজ রাখছে না। তবে তাকে এঅবস্থায় দেখে তার পাশে কম্বল, বস্তা ও খরকুটো রেখে গেছেন অজ্ঞাত কোনো ব্যক্তি।আলাউদ্দীন নামে এক ব্যক্তি মুঠোফোনে ‘পিবিএন 24 কে’ অসহায় এ বৃদ্ধ ব্যক্তিটির ব্যাপারে জানালে সেখানে গিয়ে দেখা যায়, পরিচয় দিতে না পারা ঐ বৃদ্ধ ক্ষুধারজ্বালা সইতে না পেরে খরকুটো খাবার চেষ্টা করছে। এসময় হালকা খাবার দেওয়া হলে তিনি তা খেয়ে নেয়। কিন্তু নিজের কোনো পরিচয় বলতে পরেননি তিনি।
আশপাশের দোকানদাররা বলছেন, তার ঘাড়ে ও পায়ে হয়তো ক্ষত রয়েছে তাই তিনি বসতে বা উঠতে পারছেন না। দূর্গন্ধে তার কাছে যাওয়া কষ্টকর। তবে প্রশাসন বা সকলের সহযোগিতায় তাকে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব বলে জানায় তারা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here