সীমান্তে যুবকের মরদেহ

0
242
728×90 Banner

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তে সাজু মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে জগদল সীমান্তের বাংলাদেশের ৩৭৬/১ নং পিলারের কাছ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। নিহত সাজু মিয়া জেলার সদর উপজেলার ভালুকা গ্রামের সামশুল হকের ছেলে।
ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএনএম সামীউন্নবী চৌধুরী সাংবাদিকদের জানান, গত বুধবার সন্ধ্যায় নাগরভিটা সীমান্ত দিয়ে একটি গ্রুপ ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ’র ধাওয়া খেয়ে পালিয়ে আসার সময় তাদের একজন নিখোঁজ হয়। পরে তারা নাগরভিটা সীমান্তে এসে বিষয়টি জানায়।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকালে মরদেহ দেখে বিজিবি’র সদস্যরা পুলিশকে খবর দিলে বিকাল ৩টার সময় তারা গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে মরদেহের গায়ে গুলির কোন চিহ্ন পাওয়া যায়নি।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি)তদন্ত সরিফুল ইসলাম বলেন, যুবকের মরদেহ উদ্ধার মর্গে পাঠানো হবে। ময়না তদন্ত শেষে বলা যাবে মৃত্যুর সঠিক কারণ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here