
মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর তুরাগের কামারপারা এলাকা থেকে ১৫পিস ইয়াবা ট্যাবলেট সহ পুলিশের কথিত সোর্স হাসান ওরফে ফর্মা হাসান (২৪) নামে ১ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ । মঙ্গলবার ( ৩সেপ্টেম্বর ) দিনগত রাত ১১টার দিকে তাকে কামারপারা স্কুল এন্ড কলেজের সামনে থেকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃত হাসান ওরফে ফর্মা হাসান, সাভার উপজেলার, আশুলিয়া থানার, নিশ্চিন্তপুর এলাকার, অবিত মিয়ার ছেলে । বর্তমানে তুরাগের কালিয়ার টেক এলাকার জৈনক চান মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত । তুরাগ থানার এস আই মোহাইমিনুর রহমান ও এ এস আই মশিউর রহমান জানান, গ্রেপ্তারকৃত হাসান ওরফে ফর্মা হাসান এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী । সে দীর্ঘদিন যাবত তুরাগ ও উত্তরা সহ বিভিন্ন এলাকায় ইয়াবা সহ বিভিন্ন রকম মাদক ব্যবসা করে আসছিল । মঙ্গলবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, তুরাগের কামারপারা স্কুল এন্ড কলেজের সামনে থেকে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয় । ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার ডিউটি অফিসার এস আই অমল চন্দ্র ঘোষ বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে । যার মামলা নং ৫, তাং ৩/৯/২০১৯ইং ।






