
মোঃরফিকুল ইসলাম মিঠু: ঢাকা মহানগরীর দক্ষিনখান থানা এলাকায় ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে অসংখ্য ফার্মেসি। শতকরা ৯০ ভাগ ব্যাবসা প্রতিষ্ঠানের নেই কোন ড্রাগ লাইসেন্স। আবার অধিকাংশ ঔষধ দোকানে নেই ট্রেড লাইসেন্স। নিজেদের সুবিদার্থে তারা গড়ে তোলেন ঔষধ ব্যবসায়ী মালিক সমিতি।কিছু ব্যাবসায়ীর ঔষধ সম্পর্কে কোন ধারনাই নেই। প্রেসকিপসানের তোয়াক্কা না করে নিজেরাই ডাক্তার বনে যান।তারা নকল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করেন বলে এলাকাবাসী মত প্রকাশ করেন। ট্রেড লাইসেন্স না থাকার দরুন সরকার রাজস্ব হারাচ্ছে। এসব ঘটনার ব্যাপারে কথা বলার জন্য মালিক সমিতির কারো ফোন নাম্বার চাইলে ডিসপেনসারি মালিকরা তাল বাহানা করে কোন নাম্বার দিতে নারাজ। এলাকার সচেতন মহল বলেন নতুন নতুন কিছু কোম্পানির এম আররা বিভিন্ন প্রকার উপহার সামগ্রী ডিসপেনসারি মালিকদের প্রদান করে তাদের নামসর্বস ঔষধ গুলো চালানোর ব্যবস্থা করেন।এতে করে প্রতারিত হচ্ছেন কিছু সহজ সরল মানুষ যারা ডাক্তার বলতে বুজেন ডিসপেনসারি মালিককে।বাজারে এমন কিছু ঔষধ রয়েছে যার গায়ের মূল্যের চেয়ে ক্রয় মূল্য তিন ভাগের এক ভাগ। এ বিষয়ে টেলিফোনে কথা হয় সহকারী পরিচালক মোঃমুহিদ ইসলামের সাথে কথা হলে তিনি এ প্রতিবেদক কে বলেন প্রতি মাসেই এ গুলো মনিটরিং করার জন্য লোকজন রয়েছে এবং জরিমানা ও সিলগালার বিধান রয়েছে। তিনি আরো বলেন দক্ষিনখান এলাকার দায়িত্বশীল ব্যাক্তিকে তলব করে বিষয়টি ক্ষতিয়ে দেখবো।
বিজ্ঞজনরা বলেন ফার্মেসি খোলার জন্য ও কোর্স করতে হয়। কতজনের এই কোর্স করা ঔষধ প্রশাসনই ভালো জানেন।






