দলীয় কোন্দলে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

0
154
728×90 Banner

মোঃরফিকুল ইসলাম মিঠু : রাজধানীর মিরপুরে দারুসসালাম থানার লালকুঠি এলাকায় অভ্যন্তরীণ কোন্দলে শাহ আলম (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তিনি ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাহ আলমের গ্রামের বাড়ি সাভারের মোগড়াকান্দা এলাকায়। তাঁর বাবা সৈয়দ আলী। তিনি দারুস সালামের লালকুঠির দ্বিতীয় কলোনির নুর ইসলামের বাসার ভাড়াটিয়া ছিলেন বলে জানা গেছে।
দারুস সালাম থানা পুলিশ জানিয়েছে, স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য নাবিল খান গ্রুপের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাত ১০টার দিকে দারুস সালাম সহকারী কমিশনার(ভূমি) কার্যালয়ের সামনে মারামারি হয়। এ সময় শাহ আলকে ছুরিকাঘাত করে কিছু দূর্বৃত্তরা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম জোনের সহকারী কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ বলেন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়েছে, এখনো চলছে। আসামিদের গ্রেপতারের চেষ্টা চলছ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here