নরসিংদীতে একদিনেই চিকিৎসক-সাংবাদিকসহ ১৬ জন: মোট আক্রান্ত ২১জন

0
171
728×90 Banner

হলধর দাস ,নরসিংদী থেকে : নরসিংদীতে একদিনেই ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নরসিংদীতে করোনার উপসর্গ দেখা দেওয়ায় ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তারমধ্যে সাংবাদিক এবং সিভিল সার্জন অফিসের কর্মচারী সহ ১৬ জন করোনা রোগে আক্রান্ত।
সোমবার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস জানান, রবিবার নরসিংদী থেকে করোনা উপসর্গ সন্দেহভাজন ২৮ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। সোমবার ফলাফলে ১৬ জনের করোনা পজেটিভ আসছে। এরমধ্যে একজন চিকিৎসকসহ ৭জন সিভিল সার্জনের অফিসের, একজন সদর উপজেলা স্যানিটাইজার অফিসার, একজন সাংবাদিক ও মনোহরদী উপজেলার একজন সহ মোট ১৬জন।
এ নিয়ে জেলায় মোট ২১ জন করোনা রোগী শনাক্ত হলো। এর আগে নরসিংদী জেলায় ৫ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরমধ্যে নরসিংদী সদরে ১ জন (বর্তমানে সুস্থ), পলাশে ১ জন ও রায়পুরায় ৩ জন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here