নরসিংদীতে গীতা পাঠের স্বর্ণপদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
562
728×90 Banner

নরসিংদী থেকে হলধর দাস : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কর্তৃক জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভাগবত গীতা পাঠের স্বর্ণপদক প্রতিযোগিতা-২০১৯ এর অংশ হিসেবে নরসিংদী জেলা পর্যায়ে চূড়ান্ত বাছাই প্রতিযোগিতা গত ১২ নভেম্বর মঙ্গলবার নরসিংদী গোপীনাথ জিউড় আখড়াধামে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম। অনুষ্ঠানে প্রধান আশির্বাদক ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি জে.এল. ভৌমিক।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর সূর্য্যকান্ত দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত গীতা পাঠ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জি: মানিক কে. ভট্টাচার্য্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ বাবুল দেবনাথ, নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ দীপক সাহা গোপীনাথ জিউর আখড়াধামের সভাপতি বিনোদ বিহারী সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য অনিল চন্দ্র ঘোষ প্রমুখ। গীতা পাঠ প্রতিযোগিতায় নরসিংদী জেলার ৬টি উপজেলা থেকে মোট ১০৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এদের মধ্যে ৩টি গ্রæপে মোট ৯জনকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য বাছাই করা। অংশগ্রহণকারী প্রত্যেককে ১টি করে সনদপত্র প্রদান করা হয়।
তপন আচার্য্যরে সঞ্চলনায় অনুষ্ঠিত গীতা পাঠ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ইসকন নরসিংদরি অধ্যক্ষ প্রহ্লাদ কৃষ্ণ দাস,দেব প্রসাদ সাহা গৌতম চন্দ্র মিত্র,রাম দাস পাল ও কৃষ্ণ কান্ত আচার্য্য।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here