নরসিংদী শহরে প্রকাশ্যে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

0
256
728×90 Banner

নরসিংদী থেকে হলধর দাস: নরসিংদী শহরে এলাকায় প্রভাব বিস্তার ও মাদক ব্যবসায়ের টাকার ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে ইসলাম মিয়া(৫৫) নামের এক ব্যাক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে মাদক সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় নরসিংদী শহরের সাটিরপাড়া হোসেন মার্কেটের সামনে।
নিহত ইসলাম সাটিরপাড়া বকুলতলা এলাকার প্রয়াত হযরত আলীর পুত্র।
নিহতে ভাতিজা কাঞ্চন মিয়া জানান, বিকেলে স্হানীয় জনপ্রতিনিধির কাছে চাঁদাবাজীর বিচারশালিস চেয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে রুবির ছেলে সন্ত্রাসী সনেটের নেতৃত্বে হেলাল, সুমন সহ ৫/৬ জন হোসেন মার্কেটের সামনে কুপিয়ে মৃত ভেবে ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তাকে গুরুতর অবস্থায় প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল নেয়ার পথে মহাসড়কের সাহেপ্রতাব পৌছতেই তার মৃত্যু হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here