পূবাইলে ডাকাতির মালামাল উদ্ধার : ৯ ডাকাত গ্রেফতার

0
584
728×90 Banner

মোঃ দেলোয়ার হোসেন,পূবাইল, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার তালটিয়া (বানিয়াবাড়ি) হারাধন চন্দ্র দাস শীলের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার ৬ দিনের মধ্যে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ৯ ডাকাত গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ।
সোমবার সকাল ১১ টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেড কোয়ার্টার কনফারেন্স রুমে এক প্রেস বিজ্ঞপ্তিতে উপ পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) ইলতুৎ মিশ সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রেস রিলিজে তিনি আরও জানান আন্ত জেলা ডাকাত দলটি পুরনো কৌশল অবলম্বন করে ডাকাতি করতো।বিভিন্ন জেল হাজতে তারা একে অপরের সঙ্গে পরিচিত হয়েছিল ইতিপূর্বে। সাত দিনের নিরলস প্রচেষ্টায় পূবাইল থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ টিম মামলার মূল রহস্য উদ্ঘাটন ও আসামী গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডাকাতি সংঘঠিত এবং লুষ্ঠিত মালামাল হেফাজতে রাখা ও ক্রয় বিক্রয়ের সাথে জড়িত আসামীরা হলেন -। রবি দাস ( ৪৫), ফারুক ( ৩৫ ) ,মো : ইমন উদ্দিন ( ২৯ ) , চন্দন চন্দ্র দাস ( ৩৬ ) , হাবিবুর ( ৪৮ ) , মোছা : নার্গিস আক্তার ( ২৫ ) , মোসা : শিল্পি আক্তার ( ৩০) মোছাঃ রিনা আক্তার ( ৫০ ) ও জসিম ( ৪৫ )।
উদ্ধারকৃত নগদ অর্থ মালামাল ও দেশিয় অস্ত্রশস্ত্রের মধ্যে ১৯,৫০০ টাকা, চারআনা স্বর্ণালংকার, রাধা কৃষ্ণ ও গোপাল এর পিতলের মূর্তি, SONY DSLR ক্যামেরা ০১ টি, BOSS পারভিউম ০১ টি, CLUS পারভিউম ০১ বক্স, হেয়ার ড্রাইয়ার ০১ টি, বাচ্চাদের সাদা রংয়ের NIKE একজোড়া জুতা ও ডাকাতির কাজে ব্যবহৃত ০২ টি রামদা ২ টি কাওয়াল এবং ০১ টি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন,গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাসিবুল আলম,গাছা জোনের অতিরিক্ত সহ কারী আহসানুল হক, মিডিয়া সেলের সহকারী পুলিশ কমিশনার রিপন সরকার,পূবাইল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আতিকুর রহমান প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here