পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেলের দুর্ঘটনায় এক বন্ধু নিহত- আহত-দুই

0
188
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় শাকিল (২১) নামে এক বন্ধু নিহত এবং মোটরসাইকেলের আরোহী অপর দুই বন্ধু আহত হয়েছেন। আহত দুই বন্ধু হলেন- আক্কাস (২৪) ও জাকির (২২) ।
শুক্রবার রাতে পোস্তগোলা ব্রিজে এ দুর্ঘটনাটি ঘটে।
এদিকে, ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া আজ শনিবার গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গুরুতর আহত অবস্থায় তিনজনকে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টার দিকে শাকিল মারা যান।
ঢামেক পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে তিন বন্ধু শাকিল, আক্কাস ও জাকির (২২) একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। তারা রাতে পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল নিয়ে ওঠার সময় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা তাদের তিনজনকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শাকিল মারা যান।
তিনি আরও জানান, নিহত তিন বন্ধু রাজধানীর ধোলাইপার যুক্তিবাদী গলি এলাকায় বসবাস করতেন। এদের মধ্যে আহত জাকির একটি সেলুনের মালিক। ওরা সম্পর্কে তিন বন্ধু বলে জানা গেছে।
ঢামেক পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত দু’জন একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।তাদের অবস্থাও আশঙ্কাজনক।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here