বিএনপি নেতা গাজী সালাহউদ্দিন এর পিতার কুলখানী অনুষ্ঠিত

0
479
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন এর পিতা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা টঙ্গী পৌরসভার সাবেক কমিশনার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ্ব গাজী আব্দুল লতিফ গাজীর কুলখানী আজ শুক্রবার অনুষ্ঠিত হয়।
আজ বাদ জুম্মা টঙ্গীর ৫৬ নং ওয়ার্ড উত্তর আরিচপুর গাজী বাড়ি শাহী জামে মসজিদে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মসজিদ, মাদ্রাসা ও তার বাসভবনে মোনাজাতে অংশগ্রহনকারীদের মাঝে তবারক ( খাবার) বিতরণ করা হয়। কুলখানির দোয়ার অনুষ্ঠানে অংশ নেন বিএনপি গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি,টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন সহ নানা শ্রেণিপেশার মানুষ। অনুষ্ঠানের শুরুতে পরিবারের পক্ষ থেকে আলহাজ্ব গাজী আব্দুল লতিফ গাজীর বড় ছেলে টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন বলেন, আমার বাবার জন্য যে ভালোবাসা এলাকাবাসী দেখিয়েছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ। আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন, আমার বাবার যেন বেহেস্ত নসিব হয়।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট রোববার ভোর ৪ টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে ও এক মেয়ে নাতি-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান ।তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here