তুরাগকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র রুখে দিবে তুরাগবাসী

0
103
728×90 Banner

মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা : রাজধানীর উত্তরা- তুরাগের ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডকে ঢাকা-১৮ আসন থেকে বিচ্ছিন্ন করে ঢাকা-১৬ সংসদীয় আসনের সাথে নতুন করে যুক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সচেতন তুরাগবাসী।
আজ শুক্রবার (২২ আগষ্ট, ২০২৫) ইং সকাল ১০টায় মানববন্ধনটি উত্তরা ১২ নং সেক্টর খালপাড় ব্রীজের উপরে অনুষ্ঠিত হয়েছে। “সচেতন তুরাগবাসীর” ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময়
কয়েক হাজার মানুষ অংশ গ্রহণ করে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল নিজেদের রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)র ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করে মিরপুরের সাথে সংযুক্ত করতে উঠে পড়ে লেগেছে। আমরা তুরাগবাসী এই ষড়যন্ত্রকে
যে কোন মূল্যে প্রতিহত করবো, ইনশাআল্লাহ।


বক্তারা আরও বলেন, ইতিপূর্বে তুরাগ ঢাকা-১৮ আসনের সাথে ছিলো এবং থাকবে। আমরা তাদের এই প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । ঢাকা-১৮ আসনের বাসিন্দারা সুখে-দুঃখে একে আপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে মিলেমিশে বসবাস করছি। আমাদের ডিএনসিসি’র ৫২, ৫৩, ৫৪ নং ওয়ার্ডে প্রায় লক্ষাধিক ভোটারের বসবাস। অত্র ওয়ার্ড সমূহের বাসিন্দাদের নাগরিক সকল কার্যক্রম, যাতায়াত ব্যবস্থাসহ সব কিছু ঢাকা-১৮ আসনের সাথে সংযুক্ত। আমরা আমাদের নাগরিক সকল কাজের সুবিধার্থে এবং ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে ঢাকা-১৮ আসনে বিগত দিনের আছি এবং এখানেই থাকতে চাই। আমরা কখনও ঢাকা-১৬ তথা মিরপুরের সাথে যুক্ত হতে চাই না এবং আমাদের থাকার আগ্রহ ও নেই।
সচেতন তুরাগবাসীর সভাপতি ও ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: শফিকুল ইসলাম ও সমাজসেবক কামরুল হাসানের পরিচালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সুরুজ্জামান, উত্তরা মডেল থানা আমীর ইব্রাহিম খলিল, তুরাগ মধ্য থানা জামায়াতের আমীর গাজী মনির হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন, এডভোকেট শরীফ উদ্দিন মিয়া, বিশিষ্ট সমাজসেবক মুজিবুর রহমান, মুহিবুল্লাহ, কামরুল ইসলাম, নুরুল ইসলাম, শরিফ উদ্দিন মন্ডল, মাসুদ রানা, কামরুল হাসান, ১৭নং সেক্টর কল্যাণ সমিতির সদস্য আব্দুর রশিদ খন্দকার, মো: বাদল, মাহফুজুল ইসলামসহ তুরাগের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিজনেরা অংশ নেয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here