বৃহত্তর টঙ্গী প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

0
216
728×90 Banner

স্টাফ রিপোর্টার: উৎসবমুখর পরিবেশে বৃহত্তর টঙ্গী প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৫ জানুয়ারি ২০২৬, রবিবার সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানা রোডস্থ ক্লাবের নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব মেট্রো থানা বিএনপির সভাপতি জনাব সরকার জাবেদ আহমেদ সুমন। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব মেট্রো থানা যুবদলের আহ্বায়ক জনাব আকবর হোসেন ফারুক।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,​গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সাথী, ​আলোর মিছিল শিক্ষা পরিবারের নির্বাহী পরিচালক সৈয়দ আখতার হোসেন। ​সভাপতিত্ব করেন ​বৃহত্তর টঙ্গী প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর মোল্লা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ আল-হাতেম এবং আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন “সময়ের আলো টঙ্গী প্রতিনিধি” ও বৃহত্তর টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তারেক।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here