মধ্যরাতে খিলগাঁও ফ্লাইওভারে পুলিশ সদস্য নিহত: কাভার্ডভ্যান জব্দ

0
95
728×90 Banner

স্টাফ রিপোর্টার : রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম রুবেল (৪০)। তিনি পুলিশের নায়েক পদে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও কাভার্ডভ্যানের
চালক কৌশলে পালিয়ে গেছে।
গতকাল বুধবার (৩১ ডিসেম্বর,২০২৫) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঢাকার খিলগাঁও ফ্লাইওভারে
এ দুর্ঘটনা ঘটে।
ডিএমপির খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, পুলিশ হেডকোয়ার্টারের পাশে দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন রুবেল। এ সময় খিলগাঁও ফ্লাইওভারে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরো জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here