মাদকের বিরুদ্ধে জিরোট্রলারেন্স ঘোষণা—হাজী মোস্তফা জ্জামান

0
130
728×90 Banner

মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা : মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কঠিন হুঁশিয়ারী উচ্চারণ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব হাজী মোস্তফা জ্জামান বলেছেন, আজকের পর থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ৫৩ নং ওয়ার্ড তারারটেক এলাকায় কোন ধরনের মাদক বেঁচাকেনা চলবে না। মাদকের বিরুদ্ধে আমি জিরোট্রলারেন্স ঘোষণা করছি।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর, ২০২৫) ইং পবিত্র জুমার নামাজের পরে তুরাগের তারারটেক মসজিদে স্হানীয় এলাকাবাসী ও মুসলিমদেরকে সঙ্গে নিয়ে মাদক বিরোধী মুক্ত এক আলোচনা সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাজী মোস্তফা জ্জামান বলেন, মাদক ব্যবসা ও মাদকাসক্তদের নিয়ন্ত্রণে চাঁদাবাজী সন্ত্রাসী, দখলবাজি, ছিনতাই, ও মাদক বিক্রিসহ কোন অসামাজিক কর্মকান্ড তারারটেক আর চলবে না।
তিনি আরও বলেন, যদি কোন মানুষ আজকের পর মাদক বিক্রিসহ আড্ডাবাজী চলবে না। তাহলে তাদের হাত পায় ভেঙে পুলিশে এবং সেনাবাহিনীর নিকট সমর্থন করা হবে ।
বিএনপি’র নেতাকর্মী ও এলাকাবাসীরা ঐক্যমত পোষণ করে হুশিয়ারি দিয়ে বলেন, তুরাগের তারারটেক এলাকায় মাদকদ্রব্য বেচাকেনার আর চলবে না। মাদকের বিরুদ্ধে জিরোট্রলারেন্স ঘোষণা করেন বক্তারা।
এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে তারারটেক, ডিয়াবাড়ী, নলভোগ, চন্ডাল ভোগ, কামারপাড়া, রানাভোলা, ফুলবাড়িয়া, নয়ানগরসহ তুরাগের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ মাদক ব্যবসা, মাদকাসক্তদের আড্ডা ও অসামাজিক কার্যকলাপ অনেকাংশে বেড়েছে। এতে করে শিক্ষার্থী, তরুণ-তরুণী, যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এসব বন্ধ করা উচিৎ।
ডিএমপির তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম বলেন, আমি আজ থেকে তারারটেক এলাকায় মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি। সে যে দলেরই হউক এব্যাপারে কাউকে বিন্দুমাত্র কোন ধরনের ছাড় দেয়া হবে না। দরকার হলে চিরুনি অভিযান চালানো হবে।
কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট সুরুজ্জামান বলেন, “মাদক একটি জাতির মূল শেকড় নষ্ট করে দেয়। প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোরদাবী জানান।
তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূল না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে হারিয়ে যাবে।” তারারটেক মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিয়াবাড়ি গিয়ে শেষ হয়।
সমাবেশ শেষে এসময় শত শত মুসল্লি, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিলে অংশ নেওয়া মুসল্লীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল— “মাদক ও নেশা জাতীয় অপকর্ম থেকে যুব সমাজকে রক্ষার জন্য মুসল্লিদের উদ্যোগে বিশাল প্রতিবাদ মিছিল।” বিক্ষোভ সমাবেশটি “মাদকমুক্ত সমাজ চাই, যুব সমাজকে বাঁচাতে হবে” শ্লোগানে চারপাশে কেঁপে ওঠে।
আলোচনা ও প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তুরাগ থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হারুন -রশীদ খোকা, বিএনপি নেতা মোঃ আলী আহমেদ, বিএনপি নেতা মো: রিপন মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী তুরাগ মধ্য থানার আমীর গাজী মনির হোসেন, তুরাগ মধ্য থানা মজলিসের শূরা ও কর্মপরিশোধ সদস্য এবংঢাকা-১৮ আসনের ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট সুরুজ্জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here