
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মোজাফ্ফর হোসেন পল্টু বলেছেন, মানবকল্যাণে কাজ করা বঙ্গবন্ধু সবচেয়ে বড় আদর্শ। বঙ্গবন্ধু আজীবন মানবতার কল্যাণে কাজ করেছেন। মানুষের মানবিক মর্যাদা, সমান অধিকার ও ন্যার্যতা প্রতিষ্ঠার জন্যে বঙ্গবন্ধু ছিলেন সর্বদা সচেষ্ট। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল এর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমীর উদ্যোগে ৯ মার্চ বিকেলে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রয়াত আব্দুল জলিল ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিক। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে তিনি সর্বদা মানুষের কল্যাণে কাজ করেছেন।
বঙ্গবন্ধু একাডেমীর উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা কামাল চৌধুরী, বাংলাদেশ কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল হক রেজা ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ১৩নং ওয়ার্ড’র সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।
সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মে, প্রত্যেকের উচিত সামর্থ অনুযায়ী মানবকল্যাণে কাজ করা। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল একজন কর্মীবান্ধব নেতা ছিলেন। তিনি নেতাকর্মীদের সুখে-দুঃখে সর্বদা তাদের পাশে থাকতেন। তিনি মানবিক গুণাবলিতে উজ্জীবিত একজন পরিশুদ্ধ মানুষ ছিলেন।
বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি’র সঞ্চলনায় স্মরণসভায় সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






