মিরপুর বেনারসি ঝুট পট্রির আগুন : আহত – দুই

0
241
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর মিরপুর-১০ নম্বর বেনারসি ঝুটপট্টিতে লাগা আগুন প্রায় ২ ঘন্টা চেস্টার পর অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। এখন আগুনের ড্রাম্পিং এর কাজ চলছে।
ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় মোহাম্মদ হোসাইন (২২) ও মো: ই¯্রাফিল (২০) নামে দুই ব্যক্তি আহত হয়েছেন।
এর আগে আজ দুপুর ১টা ২৫ মিনিটের দিকে মিরপুর বেনারসি ঝুটপট্রিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নির্বাচনে কাজ করে।
আজ শনিবার বিকেল ৫টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দুপুর ১টা ২৫ মিনিটের দিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর বেনারসি ঝুটপট্রিতে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিস, সদরদপ্তর, উত্তরা, কুর্মিটোলাসহ ১২টি ইউনিটের সদস্যরা আগুন নির্বাচনে কাজ করেন। আজ দুপুর সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। এখন আগুনের ড্রাম্পিং এর কাজ করা হচেছ। ড্রাম্পিংয়ের কাজ শেষ করতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।
রাসেল শিকদার আরও বলেন, এ সময় মোহাম্মদ হোসাইন (২২) ও মো: ই¯্রাফিল (২০) নামে দুই ব্যক্তি আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার সকাল পৌনে ১০টায় মিরপুরের রূপনগরের বারেকের বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২৫ টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, ওই অগ্নিকান্ডে প্রায় শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here