ময়মনসিংহে ২ শতাধিক কুলি শ্রমিকের মাঝে খাদ্য বিতরণ

0
206
728×90 Banner

এম এ আজিজ,ময়মনসিংহ : ময়মনসিংহে অসহায় কাজহীন কুলি শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ করলেন এসপি আহমার উজ্জামান। মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দুই শতাধিক অসহায়, দুঃস্থ্য ও অসুস্থ্য কুলি শ্রমিকদের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
রাতে ছিন্নমুল, বস্তিবাসির ঘরে রান্না করা প্যাকেট খাবার, মোবাইল ম্যাসেঞ্জারে অনাহারে থাকার আকুতি পুরন, এতিমদের বাড়ি গিয়ে খুঁজে খুঁজে খাদ্য সামগ্রী বিতরনের পাশাপাশি অসহায় কুলি শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ করে আসছেন ময়মনসিংহের মানবিক পুলিশ সুপার আহমার উজ্জামান।
করোনা ভাইরাস সংক্রমনরোধে সরকারি ছুটি। স্কুল কলেজ মাদ্রাসা কোচিং সবই বন্ধ। নিজ প্রতিষ্ঠান ছেড়ে সবাই চলে গেছেন বর্তমান অবস্থানে। শহরে লোকজনের আনাগোনা নেই। যানবাহন বন্ধ। চলছে অঘোষিত লকডাউন। সরকারি বেসরকারিভাবে প্রতিটি অঞ্চলে ত্রাণ দেয়া চলছে। ছিন্নমূল, ভাসমান, ঠিকানাহীনম কর্মজীবিরা পড়েছে মহাবিপদে। কুলি শ্রমিকরা কাজহীন বেকার হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে এগিয়ে আসেন ময়মনসিংহের মানবিক পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান। যিনি আইন শৃংখলা নিয়ন্ত্রণের পাশাপাশি ধারাবাহিকভাবে মানবিকতার পরিচয় দিয়ে চলছেন।
এই মানবিক পুলিশ সুপার বস্তিবাসী, অসহায়, অস্বচ্ছল, দিন এনে দিন খাওয়া, কর্মহীন, বেদে পরিবারদের খুঁজে খুঁজে ঘরে ঘরে খাদ্য সহায়তা দিয়ে আসছেন। এছাড়া বিভাগীয় নগরীতে লকডাউন থাকায় ফুটপাতে থাকা ভাসমানদের আহার যুগিয়ে চলছেন তিনি। রান্না করা খাবারের প্যাকেট নিয়ে শহর ঘুরে ভাসমান না খাওয়া মানুষের পেটে নিয়মিত আহার তুলে দিয়ে আসছেন।
ইতিমধ্যে পুলিশ সুপার আহমার উজ্জামানের মানবাধিকতার খবর জেলার সকলস্তরে ব্যাপকভাবে চাউর হয়। পুলিশ সুপারের ফেইসবুকে আবেদন করে, ৬ সদস্যের পরিবার নিয়ে না খেয়ে থাকা এবং স্বামীহারা নারীর পরিবার মানবেতর দিনাতিপাত করছে। তাৎক্ষণিক ওসি ডিবি শাহ কামাল আকন্দের মাধ্যমে অসহায় পরিবারদের খুঁজে খুঁজে ১০ দিনের খাবার তুলে দেন।
এছাড়া পুলিশ সুপার জানতে পারেন, নগরীর দিঘারকান্দায় বন্ধ থাকা আল মানার এতিমখানার ৪৮ জন শিক্ষার্থীর তালিকা নিয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে ডিবি পুলিশ ১০দিনের খাদ্য সহায়তা এতিমদের বাড়ি বাড়ি পৌঁছে দেন।
পুলিশ দল বাড়ি বাড়ি এতিমদের নাম ধরে ডেকে ডেকে আহবান করছেন, আমরা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের পক্ষ থেকে খাবার নিয়ে এসেছি।
মঙ্গলবার সকালে দুই শতাধিক অসহায়, অসুস্থ কুলি শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান। এ সময় সহায়তা নিতে আসা অনেকের সাথে পুলিশ সুপার কথা বলে জানতে পারেন তারা কোথাও থেকে সহায়তা পাননি। মানবিক পুলিশ সুপার তাদের কথা শুনে আবেগ আপ্লুত হয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য খাবার নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ পালনে পুলিশ কাজ করছে। পুলিশ আপনাদের পাশে আছে এবং থাকবে। একজন লোকও না খেয়ে থাকবেনা। আইন শৃংখলার পাশপাশি অর্ধাহারে অনাহারে থাকা লোকজনের খাবার নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সকল ধরণের সহযোগীতা অব্যাহত থাকবে।আপনারা সরকারের আদেশ মেনে চলুন। নিজের ঘরে অবস্থান করুন। খাবার সমস্যা হলে জেলা প্রশাসনের সহায়তায় পুলিশ আপনাদের ঘরে খাবার পৌছে দিবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, ডিআই ওয়ান ইমরান আল হোসাইন, পুলিশ পুলিশ পরিদর্শক ডিবি ফারুক আহমেদ, সেকেন্ড অফিসার আনোয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহের পুলিশ বাহিনী জনগণকে নিরাপত্তা দেয়ার সাথে সাথে সামাজিক দায়িত্বটাও পালন করছে মানবিকভাবেই। নিজেদের ব্যাক্তিগত উদ্যোগে প্রতিদিন সহায়তার নানা কার্যক্রম চলছে। মুজিববর্ষে পুলিশের ঘোষিত শপথ পুলিশ হবে জনতার। সত্যিকার অর্থেই ময়মনসিংহ পুলিশ তা করে দেখিয়েছে বলে জেলাবাসি মনে করছেন। এর আগে কুলি শ্রমিক নেতৃবৃন্দের সহায়তার ডিবির ওসি শাহ কামাল আকন্দ ও সেকেন্ড অফিসার আনোয়ার হোসেন অসহায়, অসুস্থ, কাজহীন কুলি শ্রমিকদের তালিকা করে তাদের কাছে স্লিপ বিতরন করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here