রাজধানীতে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ২ সদস্য আটক

0
359
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে এলিট ফেঅর্স র‌্যাব-২ এর একটি দল। এরা হলেন- আবু সালেহ ইমু (২২) ও শফিকুল ইসলাম সাইফ (৩১)। তারা উভয়েরই জঙ্গি সংগঠনের প্রচার শাখার সদস্য। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী প্রচারপত্র, বই ও ভিডিও তৈরি/ডাবিংসহ অন্যান্য প্রচার সামগ্রী উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে দু’জনকে আটক করে র‌্যাব-২।
র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) পুলিশ সুপার (এএসপি) মহিউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ইমু ও সাইফ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বলিশালের বানারিপাড়ায় থেকে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে পৌছায়। এসময় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২) এর একটি দল সেখানে গোপনে অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করে।
র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, জঙ্গি ইমু বরিশাল বিএম কলেজে ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আর সাইফ একই কলেজেরই একজন শিক্ষক। তাদের দু’জনের বাড়ি বলিশালের বানারিপাড়ায়। তারা দুজনই জঙ্গি সংক্রান্ত ওয়েব সাইড উম্মাহ নেটওয়ার্ক ও ইবাদহ ডটকমের পরিচালনাকারী। প্রাথমিক জিঞ্জাসাবাদে তারা জঙ্গি সংগঠনের সাথে জড়িব বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান (এএসপি) মহিউদ্দিন ফারুকী ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here