লালপুরে প্রতি কেজি পেঁয়াজ ২০০ টাকা

0
227
728×90 Banner

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে প্রতি কেজি পেঁয়াজ ২০০ টাকা বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) উপজেলার লালপুর, গোপালপুর, আব্দুলপুর, ওয়ালিয়া, বিলমাড়ীয়া ঘুরে এঅবস্থা দেখা যায়। বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় প্রতিদিন পেঁয়াজের দাম বাড়ছে বলে অভিযোগ করেন ক্রেতারা। উপজেলার বিভিন্ন বাজারের আড়ত ও খুচরা দোকান ঘুরে দেখা গেছে প্রতি কেজি পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে ১৭০ হতে ১৮০ টাকা। লালপুর বাজারে আড়তদার মোহাম্মদ নান্টু মিয়া বলেন মোকামে দাম বাড়ায় পেঁয়াজের বাজার চড়া। তিনি জানান প্রতি কেজি পেঁয়াজ ১৪০ থেকে ১৫০ টাকা দরে কিনছেন এবং ১৭০ হতে ১৮০ টাকা বিক্রি করছেন। লালপুর বাজারের ক্রেতা মফিজুল ইসলাম অভিযোগ করে বলেন আজ এক কেজি পেঁয়াজ ২০০ টাকা যা গত পরশুদিন কিনেছি ১৪০ টাকায়। একই বাজারে ক্রেতা হিসেবে একজন পুলিশ সদস্য বলেন পেঁয়াজের দাম ২০০ টাকা তবে প্রশাসনের নজরদারি বাড়ানো হলে বাজার কমে আসবে। খুচরা সবজি বিক্রেতা নজরুল ইসলাম অভিযোগ করে বলেন ,”আমরা এক কেজি পেঁয়াজ ১৮০তে কিনি বেচছি ২০০ট্যাকায়, আর কিছু দিন আগে মাত্র ১৫তে কিনি বিক্রি করিছি ২০ ট্যাকায়।”। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানিন দ্যুতি বলেন স্থানীয় বাজার পরিদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here