শহীদ তাজউদ্দিন আহমেদের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

0
388
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ গাজীপুর জেলা ও মহানগর কমিটির উদ্যোগে গাজীপুর জেলা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের সভাপতি মো: শাহ আলম টুটুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। শহীদ তাজউদ্দিন আহমেদের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. আজমত উল্লা খান। প্রধান আলোচ্যক হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, শহীদ তাজউদ্দিন আহমেদের সুযোগ্য সন্তান তানজিম আহমদ সোহেল তাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শহীদ তাজউদ্দিন আহমেদের জৈষ্ঠ্য কন্যা, লেখক, গবেষক, শিক্ষাবিদ ও সভানেত্রী, ওয়ান লাইট ইন্সটিটিউট ব্যবস্থাপনা পরিচালক শারমিন আহমদ, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম মন্ডল, আব্দুল হাদি শামীম, কবির হোসেন মন্ডল, এড. হারিছ উদ্দিন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লা আল মামুন মন্ডল, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হীরা সরকার, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান এড. আমানত হোসেন খান, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের সহ সভাপতি আতাউর রহমান, গাছা থানা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের সভাপতি হাজী মো: শাহীন খান, গাজীপুর মহানগর শাখার সভাপতি নজরুল হাসনাত, আবু সাঈদ কামাল, আক্রাম হোসেন, নাসির উদ্দিন বাঘমার, লুৎফর রহমান মোল্লা, আবুল হোসেন, সালাম বেপারী, নাজমুল আলম সোহেল, আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান আরিফ, সায়েম সরকার, সেলিম হোসেন, বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ, খন্দকার মহিদুর রহমান, নারি উদ্দিন চৌধুরী, শেখ মো: জাকির হোসেন, বাবুল হোসেন, কাউসার আহমেদ মানিক, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী আতিকুর রহমান সোহাগ, টঙ্গীস্থ বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, কবির হোসেন, জাকির হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের ৯৪তম জন্মদিন উপলক্ষে দোয়া, কেক কেটে মিষ্টি বিতরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here