শাহজালালে পৌনে ৫ কোটি টাকার সোনা জব্দ

0
255
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের আসনের সিটের নিচ থেকে ৮ কেজি ৮০০ গ্রাম ওজনের ৭৬ পিস সোনার বার যৌথভাবে অভিযান চালিয়ে উদ্বার ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিম টিম ও বিমানবন্দর এপিবিএন পুলিশ। জব্দকৃত সোনার বাজার মূল্য প্রায় পৌনে ৫ কোটি টাকা। সোনা পাচারের ঘটনায় সাথে জড়িত ব্যক্তিদের এখনও পর্যন্ত আটক করা যায়নি। তবে, এঘটনায় কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) রাতে ঢাকা কাস্টম হাউস ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন যৌথভাবে অভিযান চালিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইট আকাশ প্রদীপ (বিজি ০২২৮) থেকে ৭৬টি স্বর্ণের বার জব্দ করেন।
বিমান বন্দর এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার বেলা সাড়ে ৩টার দিকে আবুধাবি থেকে সিলেট হয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইট আকাশপ্রদীপ (বিজি ০২২৮) শাহজালালে এসে অবতরণ করে। যাত্রী আসনের নিচের পাইপের মধ্যে অভিনব কায়দায় এসব বার লুকানো ছিল। যাত্রী নামানোর পর বিমানটি হ্যাঙ্গারে তোলা হয়। পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর বিকাল ৪টার পর থেকে রাত ৯টা পর্যন্ত বিমানটিতে তল্লাশি চালায় ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম ও বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। যাত্রী আসনের সিটের নিচে পাইপের মধ্যে অভিনব কায়দায় এসব বার লুকানো ছিল। একপর্যায়ে ছয়টি আসনের নিচে আলাদা আলাদা মোড়কে এসব সোনার বার লুকানো অবস্থায় পাওয়া যায়।
আলমগীর হোসেন শিমুল বলেন, চারটি আসনের নিচে ১২ টি করে ৪৮টি ও বাকি দুটি আসনের নিচে ১৪ করে ২৮ টি সোনার বার পাওয়া যায়। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো: সাজ্জাদ হোসেন আজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জব্দকৃত সোনার মধ্যে ৭৬ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়। যার ওজন ৮ কেজি ৮০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় পৌনে ৫ কোটি টাকা।
তিনি আরও বলেন, কাস্টমস এর পক্ষ থেকে অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত কাস্টমস কমিশনার কাজী তাওহীদা। সোনা পাচারের সঙ্গে জড়িত কাউকে এখনো পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। বুধবার রাতেই বিমানটি উড্ডয়নের কথা ছিল। এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here