সরকারের উন্নয়ন জনগণের মাঝে উপস্থাপন করুন : মোকতাদির চৌধুরী এমপি

0
133
728×90 Banner

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : বর্তমান আওয়ামী লীগ সরকার টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকার কারণে দেশের পরিকল্পিতভাবে সব সেক্টরে বিশাল উন্নয়ন ঘটিয়েছে। উক্ত উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনা দরকার। তাই আপনারা যারা স্বাধীনতায় বিশ্বাসী জনগোষ্ঠী রয়েছেন তাঁরা আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড সাধারণ জনগণের মাঝে তুলে ধরে তাদেরকে উদ্বুদ্ধ করবেন পরিকল্পিত উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আগামী জাতীয় নির্বাচনে আবারও ক্ষমতা আনার জন্য নৌকা প্রতীকে ভোট প্রদান করার জন্য বলে উপস্থিতি জনপ্রতিনিধি ও রাজনীতি ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
তিনি বিজয়নগর উপজেলার অভাবনীয় উন্নয়নের কিছু বর্ণনা প্রদান করে এবং বিজয়নগর উপজেলাকে সাজিয়ে তুলতে ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে এমন অনেক উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য এখন থেকে মাঠে নির্বাচনীয় প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান।
২৮ জানুয়ারী শনিবার সকাল ১১ ঘটিকার সময় বিজয়নগর উপজেলার বিভিন্ন সভায় অংশগ্রহণ করে এমন বক্তব্য প্রদান করেন। এসময় বিজয়নগর উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভায় বিজয়নগরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি মাদক চোরাচালান বন্ধে সংশ্লিষ্ট সকলকে আরো সতর্ক থাকার আহ্বান করেন। শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষার্থী মাঝে পুরষ্কার বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান খাঁন শাওন, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রাণীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এর আগে সকালে তিনি উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ ( ৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ১ কোটি ৫১ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা কৃষক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here