সাপাহারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

0
207
728×90 Banner

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর নয়” এই স্লোগাণকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাপাহার উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা চত্বরে উপজেলা নিবার্হী অফিসার কল্যাণ চৌধুররীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার। এ সময় সেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসারগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here