সিলেটের ফেঞ্চুগঞ্জে আবারো তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

0
158
728×90 Banner

সিলেট প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জে আবারো তেলবাহী ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ৭টি বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনার পর থেকে সারা দেশের সাথে বন্ধ হয়ে গেছে সিলেটের ট্রেন যোগাযোগ। বৃহস্পতিবার (৪ফেব্রুয়ারী) রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের মধ্যিখানে গুতিগাঁও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের ৭ টি বগি গুতিগাঁও নামক স্থানে লাইনচ্যুত হয়।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান জুয়েল জানান, তারা আগে খবর পান নি। এখন অফিসারদের জানাবেন। ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাফায়াত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here