হাফেজে কোরআনদের বিশেষ প্রণোদনার দাবি

0
155
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : রমজানুল মোবারকে মহাগ্রন্থ আল কোরআনের হাফেজদের বিশেষ প্রণোদনার আওতায় আনতে সরকারের প্রতি আহবান জানানো হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের সাবেক সভাপতি মুহাম্মদ মাছুমুর রশিদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, সিয়াম বা রোজার পাশাপাশি কিয়াম তথা নামাজের মাসও রমজান। এ মাসে মুসলিম উম্মাহ তারাবিহর নামাযের মাধ্যমে কুরআনের খতম আদায় করেন। কুরআনের সম্মানিত হাফেজরা এ নামাজের ইমামতি করেন। দেশের অধিকাংশ মসজিদেই হাফেজে কুরআন এ তারাবিহ পড়ান। কিন্তু করোনা ক্রান্তিকালে দেশের মসজিদগুলোতে ইবাদত-বন্দেগীতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কমসংখ্যক মুসল্লি নিয়ে পবিত্র তারাবীহর নামায আদায় হবে। স্বাভাবিক সময়ে পবিত্র রমযানে হাফেজে কোরআনদের বিশেষ সম্মানী প্রদান করা হতো। এবার যেহেতু এর ব্যতয় ঘটছে তাই মুসলমানদের মহাগ্রন্থ কোরআনুল কারীমের প্রতি সম্মানার্থে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে হাফিজে কোরআনদের বিশেষ প্রণোদনা প্রদানের আহবান জানান নেতৃদ্বয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here