
মোঃরফিকুল ইসলাম মিঠু: রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার চার মাদককারবারির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন- ইউনুস, রফিকুল ইসলাম, রাব্বি ও জুয়েল রানা।
মঙ্গলবার (১৪ জুন) ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন তাদের চারজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে হাতিরঝিল থানা পুলিশ। মাদক আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, সোমবার হাতিরঝিল থানা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়।






