৩০ মার্চ সকল প্রাথমিক বিদ্যালয়ে ১ ঘন্টা কর্মবিরতি

0
117
728×90 Banner

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : ‘‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের করোনাকালীন সময়ে প্রায় ৩ বছর বসিয়ে বেতন ভাতা দেওয়া হয়েছে।” মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের যুগান্তর পত্রিকায় প্রকাশিত ২৩-০৩-২৩ তারিখের এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদ। এক যুক্ত বিবৃতিতে পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক এম এ ছিদ্দিক মিয়া বলেন, সারাদেশের অফিস আদালত সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান করোনাকালীন সময়ে বন্ধ ছিল। এর ফলে শুধু প্রাথমিক বিদ্যালয়ে নয়, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিখন ঘাটতি হয়েছে। প্রাথমিকের উক্ত সময়ের বেশিরভাগ শিক্ষার্থীরা এখন উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করিতেছেন। সেহেতু প্রাথমিকের করোনার তেমন শিখন ঘাটতি নেই। তবে করোনা পরবর্তীতে শিক্ষক সংকটের কারনে শিখন ঘাটতি বিদ্যমান। যা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সৃষ্ট। করোনাকালীন সময়ে শিখন ঘাটতি রোধকল্পে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছিলেন। উদ্যোগগুলো হলো শিক্ষকদের প্রতিটি বিষয়ে অনলাইনে ক্লাস, শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে এসাইনমেন্ট শীট বিতরণ ও সংগ্রহ,পড়া বুঝিয়ে দেওয়া, পুষ্টিসমৃদ্ধ বিস্কুট বিতরণ, শারীরিক ও মানসিক সুস্থ্যতা সহ সংক্রামক মুক্ত থাকার পরামর্শ। এসব কার্যক্রমের ফলাফল প্রতিনিয়ত উপজেলা শিক্ষা অফিসকে জ্ঞাত করানো। স্কুল থেকে অফিসিয়াল পর্যায় পর্যন্ত প্রায়ই ভার্চ্যুয়াল সভা করে করণীয় সম্পর্কে আলোচনা করা। প্রাথমিকের শিক্ষক ছাড়া এত ব্যাপক কাজ অন্যকোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের শিখন ঘাটতি দূর করার ভাগ্য জুটে নাই। এছাড়া করোনা পরবর্তী প্রতিদিন শিখন ঘাটতি দূর করার জন্য রুটিনে একটা ক্লাস অন্তর্ভূক্ত ছিল। এত ব্যাপক কাজ করার পর প্রাথমিকের শিক্ষকদের বসিয়ে বেতন দেওয়া হয়েছে, মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বক্তব্য ভিত্তিহীন। তার এ বক্তব্যে প্রাথমিকের শিক্ষক সমাজ বিস্মিত ও মর্মাহত। মাননীয় প্রাথমিকের প্রতিমন্ত্রী প্রায় ৩ বছর ধরে বিশাল শিক্ষক সংকট তৈরি করে, প্রাথমিক বিদ্যালয়গুলোর সুনাম বিনষ্ট ও শিখন ঘাটতি সৃষ্টি করেছেন।
এছাড়া ছুটির তালিকাসহ নানা বৈষম্যে জর্জরিত করে মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টরা বঙ্গবন্ধু ও জনেনত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শের পরিপন্থী কাজ করে প্রাথমিকের সুনাম ও অস্থিত্ব বিপন্ন করে চলেছেন।
বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা ও গবেষণা পরিষদ এদেশের সকল শিশু যথাক্রমে কিন্ডারগার্টেন, সরকারি – বেসরকারি হাইস্কুলের প্রাথমিক শাখার সাথে প্রাথমিকের অভিন্ন (ছুটি,মূল্যায়ণ পদ্ধতি, বই ও সময়সূচি) শিঘ্রই প্রত্যাশা করেন। পাশাপাশি উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শাখা তুলে দিয়ে প্রাথমিকের শিক্ষার্থী সংকট দূর করার সহ সহকারি শিক্ষকদের সাথে পরীক্ষণ প্রাথমিক বিদ্যালয়ের বেতন স্কেলের বৈষ্যম্যের দূর করার দাবী জনান। নানা বৈষম্যে জর্জিত প্রাথমিক শিক্ষা। এ বৈষম্য বঙ্গবন্ধু ও তাঁরই সূযোগ্য কন্যার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শের পরিপন্থী। বিশেষ করে রমজান মাসে শিশুদের মক্তব মসজিদ বা বাসায় হুজুর রেখে কায়দা আমপারা ও কোরআন শরীফ পড়া থেকে বঞ্চিত করা হচ্ছে। পাশাপাশি অসংখ্য শিশু রোজা রাখার অভ্যাসকে বিঘিœত করছে। এক কথায় ধর্মপ্রাণ অভিভাবক শিক্ষক ও শিক্ষার্থীদের অনুভূতিতে আঘাত হানছে। এ প্রেক্ষাপটে ৩০/০৩/২০২৩ তারিখে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থী বিদ্যালয়ের ছুটির ১ ঘন্টা পূর্বে প্রাথমিকের বৈষম্যের হাত থেকে মুক্তির জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া কামনা করার জন্য নেতৃবৃন্দ আহŸান জানাইতেছেন। উক্ত ১ ঘন্টা কর্মবিরতি পালনসহ দোয়া অনুষ্ঠান করার মাধ্যমে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের অস্তিত্ব রক্ষাসহ সুনাম ও বৈষম্যমুক্ত করার প্রত্যাশার রইল। আল্লাহ সর্বশক্তিমান। জয়বাংলা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here