মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার

0
98
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : নিখোঁজ থাকা সাংবাদিক ও লেখক বিভুরঞ্জন সরকারের মরদেহ মেঘনা নদীতে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কলাগাছিয়া ও মুন্সীগঞ্জের গজারিয়ার সীমান্তবর্তী চর বলাকি সংলগ্ন মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বিকেল ৫টা ৪৪ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মেঘনা নদীতে মরদেহ পাওয়া গেছে।
দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক পদে কর্মরত সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকার একটি লেখা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মেইল করেন বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায়।
বিডিনিউজে প্রকাশিত লেখায় তিনি জীবনের শেষ লেখা হিসেবে ছেপের দেওয়ার অনুরোধ করেন। ওই লেখায় তার পারিবারিক আর্থিক দৈন্য, এবং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে অনেকগুলো গণমাধ্যমে লেখা দিয়ে অনুরোধের পরেও লেখা ছাপা না হওয়ার তথ্য জানান।
খোলা চিঠি শিরোনামের ওই লেখায় তিনি জানান, তার একটি লেখা প্রকাশের কারণে সরকার থেকে ঝামেলার কথাও।
পরিবারের সদস্যরা জানান, এরপরই ১০টার দিকে অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে তিনি আর ফেরেননি।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম জানান, ‘সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেছে তিনি একটি বাইকে উঠেছেন। এখন তদন্ত চলছে।’ বাইকটি পেলেই অনেক রহস্যভেদ হবে, বলছে পুলিশ।
এর আগে বিভুরঞ্জন সরকারের ছেলে ঋত সরকার বাবার নিখোঁজের তথ্য জানিয়ে বৃহস্পতিবার রাতে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাতে বলা হয়, গতকাল অফিসে যাওয়ার সময় বিভুরঞ্জন সরকার মুঠোফোনটি বাসায় রেখে যান। রাত ৯টার মধ্যে বাসায় না ফিরলে আজকের পত্রিকার সম্পাদক কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, তিনি (বিভুরঞ্জন সরকার) অফিসে যাননি। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও বিভুরঞ্জনের সন্ধান পাওয়া যায়নি।
এদিকে আজকের পত্রিকা কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৬ আগস্ট থেকে সাত দিনের ছুটিতে রয়েছেন তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here