কাপাসিয়ার আওয়ামী লীগ নেতা হাদিউল ইসলাম হাদি’র ইন্তেকাল

0
305
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামী যুবলীগের প্রাক্তন সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাদিউল ইসলাম হাদি (৫৬) গত রোববার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহির রাজিউন)। এর আগে দীর্ঘদিন ধরে তিনি হার্ট ও ফুসফুসের নানা জটিলতায় ভুগছিলেন এবং ভারতে চিকিৎসাধীন ছিলেন। সে উপজেলার পাবুর গ্রামের আকন্দপাড়ার মৃত জিন্নত আলীর পুত্র। বাদ আছর মরহুমের প্রথম জানাযা নামাজ গাজীপুর সদর এবং বাদ মাগরিব পাবুর উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয়দফা জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ্, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ প্রমুখ। এ ছাড়া মরহুমের জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকাবাসী ও বিপুল সংখ্যক মুসল্লি শরিক হয়ে তাঁর মাগফিরাত কামনা করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here