গাজীপুরে কারখানা সিলগালা ও জরিমানা আদায়

0
342
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরে অবৈধভাবে লুব্রিকেন্ট অয়েল তৈরি করায় একটি কারখানাকে সিলগালা ও ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবাইয়া ইয়াসমিন এ দণ্ড প্রদান করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা জোনের সহকারী কমিশনার আশরাফুজ্জামান পিপিএম জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল এলাকায় স্মার্ট মেটাল নামে একটি কারখানায় অবৈধভাবে পলিথিন পুড়িয়ে, উন্মুক্ত পরিবেশে ক্ষতিকর ধোঁয়া নির্গমন এবং জেলা প্রশাসন, পরিবেশ অধিদফতর ও ফায়ার সার্ভিসের কোন প্রকার অনুমতি ছাড়াই লুব্রিকেন্ট অয়েল উৎপাদন করছিল।
এ খবর পেয়ে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা ও ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
উল্লেখ্য, অবৈধ এ কারখানাটিতে ২০১৬ সালের ২৩ জানুয়ারি ব্রয়লার বিষ্ফোরণ ঘটে। এতে পথচারী স্কুল শিক্ষিকাসহ ৫জন নিহত হয়। এর পর জেলা প্রশাসন কারখানাটি বন্ধ করে দেয়। সম্প্রতি কোন প্রকার আইনী প্রক্রিয়া ও নিয়ম কানুন না মেনেই অবৈধভাবে ফের কারখানাটি উৎপাদন শুরু করে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here