তুরাগের বিএনপি নেতা লুৎফর রহমান (লাল মিয়া) মেম্বার আর নেই

0
182
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বৃহত্তর হরিরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্ষিয়ান রাজনীতিবিদ লুৎফর রহমান (লাল মিয়া) মেম্বার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছি ৬৯ বছর। তিনি একজন সফল রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী ছিলেন।
গত ১৪ সেপ্টেম্বর ২০২৪ দিবাগত রাত ৯ টার দিকে বহুদিন ধরে লিভার জনীত রোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় মারা যায় তিনি। তিনি দীর্ঘ দিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন।
আজ সোমবার বিকেলে নিহতের পুত্র মো: সাইদুল ইসলাম এই প্রতিবেদককে এসব তথ্য জানান।
নিহতের পরিবারের লোকজন জানান, মৃত্যু কালে লুৎফর রহমান লাল মিয়া মেম্বার (তিনি) তিন পুত্র মো: কামরুজ্জামান লিটন, মো: সাইদুল ইসলাম ও মো: কাওসার আলম। তিন কন্য মোছাম্মদ সুলতানা রাজিয়া, মোছাম্মদ লায়লা আক্তার ও কামরুন্নাহার। তাদের মাতা (স্ত্রী) কুলসুম বেগম রেখে গেছেন। এছাড়া অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ডিয়াবাড়ী আদর্শ উচচ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও স্কুল গভর্নিং বডির সভাপতি ছিলেন। ডিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, নীমতলিরটেক জামে মসজিদ কমিটির সভাপতি সহ অসংখ্য উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের জানাযা নামাজে শরীক হন ঢাকা-১৮; আসনের বিএনপি নেতা এস, এম জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা হাজী মোস্তফা জামান, আতিকুর রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্র দলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বিএনপি নেতারা বলেন, আমরা আজ দলের একজন বড় অভিভাবককে হারালাম। আমরা তার আদর্শকে কোন দিন ভুলবো না। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here