এবার মিউজিক ভিডিও নিয়ে সানাই

0
326
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক খোলামেলা ও অশ্লীল অঙ্গভঙ্গির ছবি ও ভিডিও ছাড়ার কারণে নবাগত নায়িকা সানাই মাহবুব সুপ্রভাকে সমপ্রতি পুলিশের সাইবার ক্রাইম ইউনিট জিজ্ঞাসাবাদ করে। পরে মুচলেকায় সই করে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়ে রেহাই পান তিনি। কিছুদিন পর সানাই জানিয়েছিলেন, সাবেক এক মন্ত্রীর সঙ্গে বাগদান হয়েছে তার। দশম জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। তবে তার নাম প্রকাশ করেননি তিনি। এদিকে এসব বিষয় নিয়ে বেশ কিছুদিন আলোচনায় ছিলেন সানাই। এবার নতুন রূপে একটি মিউজিক ভিডিও নিয়ে হাজির হলেন তিনি। ‘প্রেমের নেশায়’ নামে গানের ভিডিওতে তার বিপরীতে রয়েছেন আনান।
এ গানটিতে কণ্ঠ দিয়েছেন স্ম্যাক আজাদ। গানটির কথা লিখেছেন সোহেল মাসুদ এবং সুর ও সংগীত করেছেন রেজওয়ান শেখ। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মিউজিক ভিডিওটিও পরিচালনা করেছেন কণ্ঠশিল্পী স্ম্যাক আজাদ নিজেই। ভিডিওতে বেশ গø্যামারাসভাবে উপস্থাপন করা হয়েছে সানাইকে। এ মিউজিক ভিডিওর বিপরীতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে শ্রোতা-দর্শকদের। এরমধ্যে বেশিরভাগই সমালোচনা করেছেন সানাইয়ের। ইউটিউবের কমেন্ট বক্সে তাকে নিয়ে কৌতুক করতেও দেখা গেছে অনেককে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here