
মোল্লা তানিয়া ইসলাম তমাঃ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডঃ সাহারা খাতুন এম পির শারীরিক অবস্থার অবনতি হয়েছে । তাকে আবার নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করে অক্সিজেন ভেন্টিলেশন দেওয়া হচ্ছে । শুক্রবার (২৬ জুন) সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান এ কথা জানান । তিনি বলেন, সকাল ১১টার দিকে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হয় । চিকিৎসকরা তাকে দ্রুত হাই ডিফেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে আইসিইউতে স্থানান্তর করেন । তার হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিলো প্রায় । এখন তাকে অক্সিজেন ভেন্টিলেশনে রাখা হয়েছে । সাহারা খাতুনের পরিবার তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান মুজিবুর রহমান । এর প্রেক্ষিতে ঢাকা ১৮- আসনের আওয়ামী- ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মসজিদে মসজিদে বাদ জুম্মা এ্যাডঃ সাহারা খাতুনের রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়ার আয়জোন করেন । গত সোমবার এ্যাডঃ সাহারা খাতুনের শারীরক অবস্থার উন্নতি হওয়ায় আইসিইউ থেকে এইচডিইউতে আনা হয়েছিলো । ৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত। গত ৩ জুন শ্বাসকষ্ট নিয়ে তিনি ইউনাইডেট হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের মেডিক্যাল কনসালটেন্ট আফসানা আরার তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে । উল্লেখ্য, সাহারা খাতুন ২০০৮ সাল থেকে টানা তিন মেয়াদে ঢাকা-১৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন । ২০০৮ সালে মহাজোট ক্ষমতায় এলে প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয় । পরবর্তী সময়ে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন ।






