নারী ও কিশোর ধর্ষণ ও বলাৎকারের ঘটনায় রাজধানীর দক্ষিণখানে মসজিদের ইমাম গ্রেফতার

0
319
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: একাধিক নারী ও কিশোর ধর্ষণ ও বলাৎকারের ঘটনায় রাজধানীর দক্ষিণখান থেকে ইদ্রিস আহম্মেদ (৪২) নামে ০১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।
সম্প্রতি র‌্যাব-১ এর নিকট রাজধানীর দক্ষিণখান এলাকাস্থ একটি মসজিদের ইমামের বিরুদ্ধে ধর্ষণ ও বলাৎকারের মত জঘন্যতম নৈতিক স্থলনের অভিযোগ আসে।
অভিযোগকারী জানান যে, অভিযুক্ত মসজিদের ইমাম ইদ্রিস আহম্মেদ (৪২) দীর্ঘ দিন বর্ণিত এলাকায় অবস্থান করার সুবাদে এবং পেশাগত কারণে উক্ত এলাকায় তার বিশেষ প্রভাব রয়েছে। সে এলাকায় তার প্রভাবকে পুঁজি করে দীর্ঘ দিন যাবৎ কৌশলে ধর্ষণ ও বলাৎকারের মত জঘন্য অপরাধ সংঘটিত করে আসছে। উল্লেখিত বিষয়ে অভিযোগকারী র‌্যাব-১ এর নিকট আইনি সহায়তা কামনা করলে, র‌্যাব-১ বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত এবং গোয়েন্দা নজরদারী শুরু করে।
দীর্ঘ গোয়েন্দা অনুসন্ধানের পর র‌্যাব-১ এর নিকট উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য। গোয়েন্দা অনুসন্ধানে জানা যায় যে, অভিযুক্ত ইদ্রিস আহম্মেদ (৪২) এর বাড়ি সিলেট জেলায়। সে সিলেটের একটি মাদ্রাসা হতে ১৯৯৮ সালে টাইটেল পাস করে। এরপর সে সিলেটের কোম্পানীগঞ্জের একটি মসজিদে ইমামতি এবং পাশাপশি একটি মাদ্রাসায় শিক্ষকতা শুরু করে। ০৪ বছর পর সে ২০০২ সালে ঢাকায় আসে এবং দক্ষিণখানের বর্ণিত মসজিদে ইমাম হিসেবে নিযুক্ত হয়। সে প্রায় ১৮ বছরের বেশী সময় ধরে উক্ত মসজিদের ইমামতি করে আসছে। পাশাপাশি সে স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করে আসছে। এছাড়াও সে বর্ণিত এলাকায় দীর্ঘ দিন যাবত ঝাড়ফুক এবং তাবিজ-কবজ বিক্রয় করে আসছে। তার সাথে জ্বিন আছে মর্মে সে প্রচার করে এবং তার কু-কর্মের প্রধান হাতিয়ার হিসেবে এটিকে সে ব্যবহার করে।
অনুসন্ধানের এক পর্যায়ে এসে র‌্যাব-১ এর নিকট অভিযুক্ত ইদ্রিস আহম্মেদ (৪২) এর অনেক কু-কর্মের তথ্য উঠে আসে। জানা যায় যে, স্থানীয় সাধারণ লোকজন অসুস্থতাসহ বিভিন্ন কারণে তার নিকট প্রায়শই ঝাড়ফুক ও তাবিজ-কবজ নিতে আসে যার মধ্যে নারীদের সংখ্যা তুলনামূলক বেশী। এই সুযোগ কাজ লাগিয়ে সে তার নিকটে আসা সুন্দরী নারীদের মিথ্যা ঝাড়ফুক ও জ্বিনের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া যায়। ধর্ষিত ভিকটিম পরবর্তীতে আত্মসম্মান এবং কুসংস্কারের কারণে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা কাউকে বলে না। এ পর্যন্ত সে একাধিক নারীর সাথে জোরপূর্বক শারিরীক সম্পর্ক স্থাপন করেছে বলে অভিযোগ পাওয়া যায়।
অভিযুক্ত মোঃ ইদ্রিস (৪২) এর এসব অপকর্মের গভীর অনুসন্ধানে উঠে আসে আরেক চাঞ্চল্যকর তথ্য। জানা যায় যে, মসজিদে তার রুমে খেদমতের অযুহাতে নিয়ে সে কিশোরদের জোরপূর্বক বলাৎকার করে। এছাড়াও সে যে মাদ্রাসায় শিক্ষকতা করে সেখানকার ছাত্রদের মসজিদে ডেকে নিয়ে এসে কৌশলে বলাৎকার করে। এসময় সে কৌশলে মোবাইল ফোনে তার ভিডিও ধারণ করে। এই পর্যন্ত অনেক উঠতি বয়সের কিশোরকে বলাৎকার করেছে বলে জানা যায়, যাদের বয়স ১২-১৯ বছরের মধ্যে। বলাৎকারের শিকার ভিকটিমকে পরবর্তীতে দুষ্ট জ্বিন ও তাবিজ করার ভয় দেখিয়ে বিষয়টি গোপন রাখতে বলা হয় এবং পুনঃপুনঃ একই কাজের জন্য ভিকটিমকে বাধ্য করা হয়। তাবিজ ও জ্বিনের মাধ্যমে বিভিন্ন ক্ষতি করার ভয় দেখিয়ে সে একই সাথে একাধিক ভিকটিমকে বলাৎকার করেছে বলেও জানা যায়। এছাড়াও একাধিক ভিকটিমকে তার রুমে নিয়ে এসব অনৈতিক কাজে লিপ্ত হতে সে বাধ্য করে। কোন ভিকটিম তার এসব অনৈতিক কাজে অনিচ্ছা প্রকাশ করলে তাকে মোবাইলে ধারণকৃত ভিডিও প্রকাশের ভয় দেখানো হয়। এতে বাধ্য হয়ে ভিকটিম অনিচ্ছা সত্তে¡ও বারংবার তার কাছে বলাৎকারের শিকার হয়। তার এধরনের অনৈতিক কাজের জন্য র‌্যাব-১ তাকে আইনের আওতায় আনার লক্ষ্যে দ্রæত তৎপরতা শুরু করে।
এরই ধারাবাহিকতায় গত ২১ জুলাই ২০১৯ তারিখ আনুমানিক ২৩৩০ ঘটিকার সময় র‌্যাব-১ এর একটি আভিযানিক দল রাজধানীর দক্ষিণখান থানাধীন সৈয়দ নগর এলাকা হতে ইদ্রিস আহম্মেদ (৪২), থানা- বিমানবন্দর, জেলা- সিলেট, বর্তমানে থানা- দক্ষিণখান, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করে। এসময় গ্রেফতরকৃত আসামীর নিকট হতে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনটি বিশ্লেষণ করে ধর্ষণ ও বলাৎকারের অনেক ভিডিও ও ছবি পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামী ইদ্রিস আহম্মেদ’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বর্ণিত ঘটনাগুলোর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। সে জানায় ২০০৯ হতে ২০১৭ সাল পর্যন্ত তার স্ত্রী গ্রামের বাড়িতে ছিল। এসময় সে ঝাড়ফুকের নামে ও জ্বিনের ভয় দেখিয়ে একাধিক নারীকে তাদের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে বলে স্বীকার করে। এছাড়াও অদ্যাবধি সে তার একাধিক ছাত্রকে ভীতি প্রদর্শন করে জোরপূর্বক বলাৎকার করে আসছে। গ্রেফতার হওয়ার এক সপ্তাহ পূর্বেও এক কিশোরকে জোরপূর্বক বলাৎকার করেছে এবং তার ভিডিও ধারণ করেছে বলে ধৃত আসামী জানায়। এ যাবৎ ১০/১২ জনের বেশী কিশোরকে বিভিন্ন ভাবে ভীতি প্রদর্শন করে বারংবার বলাৎকার করেছে বলে ধৃত আসামী স্বীকার করে।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here