রাজধানীর কাকরাইলে চলন্ত মাইক্রোবাসে আগুন

0
113
728×90 Banner

স্টাফ রিপোর্টার : রাজধানীর ব্যস্ততম এলাকা কাকরাইল মোড়ে চলন্ত একটি মাইক্রোবাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ঢাকা নগরীর কাকরাইল মোড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, মাইক্রোবাসটি মোড় অতিক্রম করার সময় এর ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। চালকের দ্রুত তৎপরতায় গাড়িতে থাকা চার নারী যাত্রী এবং চালক নিজে অক্ষত অবস্থায় নেমে আসতে সক্ষম হন।
“দি লাইফ সেভিং ফোর্স বাহিনী” কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. জীবন মিয়া সাংবাদিকদের জানান, রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টা ২ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় ৭টা ২২ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
মাইক্রোবাসটি চালক রাজু ইসলাম গণমাধ্যমকে জানান, নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদপুরের বাসায় ফেরার পথে এই বিপত্তি ঘটে। গাড়িটির বয়স এক বছরেরও কম ছিল। গ্যাস লিকেজ বা যান্ত্রিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here