রোমান্টিক গানে চ্যানেল আই সেরা কণ্ঠ কোনাল

0
154
728×90 Banner

বিনোদন প্রতিবেদক: ‘যদি মেঘের মতো নাইবা ভাসলে মনের সুনীল আকাশে’ গীতিকবি জি. এম ফারুক খানের লেখা প্রেমের এই গানটিতে কন্ঠ দিলেন চ্যানেল আই রিয়েলিটি শো ২০০৯-এর সেরা কণ্ঠ এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল। গত রবিবার (৬ নভেম্বর) ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতারের স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়। গানটির সুরারোপ ও সংগীত পরিচালনা করেছেন প্রখ্যাত সুরকার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। গানটির রেকর্ডিং শেষে শিল্পী সোমনূর মনির কোনাল তার তাৎক্ষণিক অনুভূতি প্রকাশ করে বলেন, যদি মেঘের মতো নাইবা ভাসলে মনের সুনীল আকাশে’’ গানটি একটি মিষ্টি প্রেমের গান। এর কথা এবং সুর আমার কাছে অসাধারণ মনে হয়েছে। সুন্দর এই গানটি গাইতে পেরে আমি খুবই আনন্দিত। গানটি শ্রোতানন্দিত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। গীতিকবি জি. এম ফারুক খান বলেন, গানটি বাংলাদেশ বেতারের স্বত্ত¡। তারা তাদের সিডিউল মোতাবেক গানটি বেতারে শিগগিরই পরিবেশিত হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here