
ডেইলি গাজীপুর বিনোদন: মডেলিংয়ের পাশাপাশি অভিনয় নিয়েও বেশ ব্যস্ত এখন আইরিন আফরোজ। অভিনয়ের পাশাপাশি ‘ব্রাজিল নাকি আর্জেন্টিনা’, ‘যাদু’, ‘ধরো না’, ‘বিষের ছুরি’ শিরোনামের গানগুলোতে মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে বেশ জনপ্রিয়তা পান তিনি। আইরিন আফরোজ গত ১১ই মার্চ নতুন একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। তিনি বলেন, ‘তোমার অপেক্ষায়’ শিরোনামের গানে মডেল হিসেবে কাজ করলাম। ভালো লেগেছে কাজটি করে। এতে আমার বিপরীতে সাগর মডেল হয়েছেন। গানটির কথা, সুর ও কণ্ঠ নাদিমের। ভিডিও নির্দেশনা দিয়েছেন আহমেদ জিহাদ। কাজটি নিয়ে আমি আশাবাদী।






