এবার বিজ্ঞাপন নির্মাণে ফারনাজ চৌধুরী ইভা

0
185
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: মডেল অভিনেত্রী ফারনাজ চৌধুরী ইভা। ইতিমধ্যে বেশকিছু নাটক ও বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে তাকে । অভিনয়ের পাশাপাশি এবার বিজ্ঞাপন নির্মাণের দেখা যাবে তাকে । এম এস মদিনা মেটাল কোম্পানির একটি বিজ্ঞাপনের মাধ্যমে প্রথমবার নির্মাণে যুক্ত হলেন তিনি। তার এই বিজ্ঞাপনচিত্রে বেশ কয়েকজন জনপ্রিয় অভিনয়শিল্পী রয়েছেন। তারা হলেন আফজাল শরীফ, রেবেকা রউফ, চিত্রনায়ক জয় চৌধুরী ও প্রীতি জান্নাত। তাছাড়াও ফারনাজ চৌধুরী ইভাকেও দেখা যাবে বিজ্ঞাপনচিত্রে ।
২০১৬ সালে “ঈগল থ্রিপিছ” এর বিজ্ঞাপনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেন মডেল ইভা। শাহরিয়ার রহমানের পরিচালনায় বেশ কয়েকটি নাটক ও বিজ্ঞাপনে ও কাজ করেছেন। এরপর থেকে তার আর পিছনে তাকাতে হয়নি। পরে বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান এস আর টেলিফিল্মিস এর নির্বাহী পরিচালক হিসাবে ও দায়িত্ব পালন করেন ।

এ প্রসঙ্গে ইভা বলেন, আমি একজন অভিনয় পাগল মানুষ। আমি সবসময় এটিকে লালন করি। সেই ধারাবাহিকতায় অনেক গুলো নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ ও করেছি। কিন্তু এবার ভাবলাম ক্যামেরার সামনে এবং পিছনে দুই জায়গাই আমি কাজ করতে চাই। ক্যামেরার পিছনে কাজ না করলে আসলে এই মানুষগুলোর কষ্ট বোঝা যায় না। সেই জায়গা থেকেই কাজ করতে চাই।
এম এস মদীনা মেটাল এর কর্ণধার মাহবুব খান বলেন চমৎকার একটি বিজ্ঞাপন নির্মাণ করেছেন ফারনাজ চৌধুরী ইভা আমার প্রতিষ্ঠানের আরো কিছু কাজ করবেন আশা করি।
তিনি আরো বলেন, অনেক যত্ন করে বিজ্ঞাপনটি নির্মাণ করেছি। বিজ্ঞাপনের মডেলরা সিনিয়র-জুনিয়র হলেও আশা করি বিজ্ঞাপনটি গল্পের কারণেই দর্শকদের ভালো লাগবে।
ইভা আরো বলেন , এখন আমি নিজেই নির্মাণ প্রতিষ্ঠান করবো এবং বেশ কিছু নাটক, বিজ্ঞাপনের প্রস্তুতি চলছে ! পাপনের রচনায় ক্যামেরায় ছিলেন চন্দন শেখ, সহকারী পরিাচালক হেলাল উদ্দিন ফারহান, রুপসজ্জয়ায় ছিলেন কাজী সেলিম, স্থির চিত্রে ছিলেনেএস. এম. সাগর। বিজ্ঞাপনচিত্রটি চলতি মাসের ১০ তারিখ থেকে বেসরকারি টেলিভিশন গুলোতে প্রচার শুরু হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here