
মোল্লা তানিয়া ইসলাম তমাঃ সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত ইস্যু ছেলে ধরা । আর এই গুজবে কাউকে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন ডি এম পির, তুরাগ থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোহাম্মদ সফিউলাহ । এ পর্যন্ত ছেলে ধরার কোন সঠিক তথ্য পাওয়া যায়নি । তাই এ ধরনের গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান তিনি । সোমবার সকালে তুরাগ থানায় তার অফিস কক্ষে বর্তমান ছেলে ধরা গুজবের নানা বিষয় নিয়ে কথা হয় এই প্রতিবেদকের । এসময় তিনি বলেন, সা¤প্রতিক সময়ে একদল দুষ্টবুদ্ধিসম্পন্ন চক্র দেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যান্ত অঞ্চল পর্যন্ত যে ছেলে ধরা বিষয়টি ভাইরাল করেছে তা সম্প‚র্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন, এতে করে সাধারন মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে । আমরা আমাদের শৈশবকালে শুনেছিলাম কোন সেতু বা বড় প্রকল্প নির্মাণে কোন একটি পরিবারের এক মায়ের এক ছেলের বলিদান কিংবা আস্ত একটা ছাগল অথবা গরুর প্রয়োজন হত তাও কতটুকু সত্য আমরা জানতাম না । কিন্তু সা¤প্রতিক সময়ে যারা ফেসবুকে ছেলে ধরা বিষয়টি ভাইরাল করেছে তারা স্পষ্ট উলেখ করেছে ২০ থেকে ২৫ এর ভেতর যেকোন ছেলেকে অপহরণ কিংবা মাথা কেটে নেওয়া হচ্ছে । যদি বিষয়টি সত্য হতো তাহলে জাতীয় গনমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গনমাধ্যমে তা উঠে আসতো । তাছাড়া বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমকর্মীরা পদ্মাসেতু নির্মান প্রকৌশলীদের সাথে আলাপ করেছে, তারা এসব বিষয় মিথ্যা আখ্যা দিয়ে বলেন, যে বা যারা এবিষয়ে সমাজ তথা দেশে আতঙ্ক সৃষ্টি করছে তাদের দ্রæত আইনের আওতায় আনা প্রয়োজন । তাই সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণও করেন তারা । গুজবে কান দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা রাষ্ট্রবিরোধী কাজের শামিল। এছাড়া গণপিটুনি দিয়ে মানুষ মারাকে বড় ধরনের অপরাধ হিসেবে উলেখ্য করে এগুলো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে এই পুলিশ কর্মকর্তা । তিনি আরও বলেন, একটি মহল এমন গুজব ছড়ানোর পর দেশের বিভিন্ন স্থানে কয়েকজন গণপিটুনিতে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন । গুজবে বিভ্রান্ত হয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে না নেয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি । গুজব ছড়ানো এবং গুজবে কান দেয়া থেকে বিরত থাকুন। কাউকে ছেলেধরা সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহবান জানান এবং সকলকে সচেতন হওয়ার অনুরোধ করেন তিনি।






