

মোঃরফিকুল ইসলাম মিঠু : খুবই অল্প সময়ের জন্য দক্ষিনখান থানায় এসেছিলেন যে ওসি তিনি হলেন ওসি সিদ্দিকুর রহমান সাজ্জাদ। ইতিপূর্বে যারা দক্ষিনখান থানায় এসেছিলেন তাদের মধ্যে তিনি মনে হয় খুব কম সময় অবস্থান করেছেন। কি কারনে তাকে এত দ্রুত চলে যেতে হল।।এই বিষয় নিয়ে সাংবাদিক ও সাধারণ মানুষের মাঝে বেশ কিছু কৌতহল বিরাজমান। কেউ কেউ বলছেন ঢাক ঢোল পিটিয়ে ওপেন হাউজ ডে পালন করতে চাওয়াই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এমপিকে প্রধান অতিথি না করে সেখানে প্রধান অতিথি করেছিলেন উপপুলিশ কমিশনারকে। পুলিশের ঊর্ধ্বতন সূত্র থেকে জানা যায় যে এটা নিয়মমাফিক একটা প্রক্রিয়া মাত্র। সিদ্দিকুর রহমান সাজ্জাদ সাহেব তার ফেইসবুক পেজে বদলিজনিত বিষয় নিয়ে একটি পোস্ট করেন যা নিম্নরুপ।
গত ২১.০৮.২০২৩ তারিখ হতে অদ্য ০৪.০৪.২০২৪ তারিখ পর্যন্ত দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলাম। আগামীকাল হতে আমি নতুন কর্মস্থলে যোগদান করবো ইনশাআল্লাহ। শত্রু- মিত্র সকলের শুভ কামনা করছি। খোদা হাফেজ প্রিয় দক্ষিণখানবাসী। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
তিনি দক্ষিণখানে ৮ মাস ৯ দিন অবস্থান করেছিলেন। তার স্থলাভিষিক্ত হয়ে নতুনভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন আমিনুল বাশার।






