‘মিথ্যা’ নাটকে প্রভা

0
265
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার নতুন নাটকের নাম ‘মিথ্যা’। দর্শক নাটকটি দেখতে পাবেন আজ শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভির পর্দায়।
আসাদুজ্জামান সোহাগের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন। প্রভার বিপরীতে এতে জোভানকে দেখা যাবে। এ ছাড়া অভিনয় করেছেন মুশফিক ফারহান, শিখা মৌ, সেতু প্রমুখ।
নাটকটি সম্পর্কে নির্মাতা সরদার রোকন বলেন, ‘আদনান চরিত্রে জোভান ও রূপন্তী চরিত্রে প্রভা এখানে অভিনয় করেছেন। গল্পের মধ্যে সামাজিক অনেক ইতিবাচক ব্যাপার আছে। আশা করছি, সবার ভালো লাগবে।’
‘মিথ্যা’র গল্পে দেখা যাবে, আদনান শিক্ষিত ছেলে, কিন্তু ধনী পরিবারের নয়। একদিন রিকশায় উঠতে গিয়ে একটা মেয়ের জাতীয় পরিচয়পত্র খুঁজে পায়। কিন্তু কিছুতেই মেয়েটাকে খুঁজে পায় না।
অন্যদিকে, রূপন্তী নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে। বাবাহারা মায়ের একমাত্র সন্তান রূপন্তী নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েই আইডি কার্ডটা হারিয়ে ফেলে সে, সঙ্গে মাস্টার্সের সার্টিফিকেট। এদিকে, আদনান ফেসবুকে আইডি কার্ডটা পোস্ট দেওয়ার পর কার্ডের মালিককে খুঁজে পায় সে। কিন্তু আইডিতে আদনানের মুখ ঠিকমতো বোঝা যায় না। একটা সময় দেখা হয় ওদের, আলাপ থেকে পরিচয় আর সেখান থেকেই বন্ধুত্ব আর প্রেম। আদনানের একটা চরিত্রগত সমস্যা আছে, সে প্রচুর মিথ্যা কথা বলে। সেই মিথ্যায় ধরা দেয় রূপন্তী।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here